Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আওয়ামী লীগের দুর্নীতি ঠেকাতে নব্য বিএনপি মুসা মেম্বার সাংবাদিকদের হুমকি প্রদান  ‎

  • উৎপল হোসাইন
  • আপডেটের সময়: ০৮:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৪৫ সময় দেখুন
print news

‎ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ৫ আগস্ট পরবর্তী সময়ের কথিত বিএনপি নেতা খ্যাত মুসা (মেম্বার), একই অঞ্চলের বাসিন্দা ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক   নাসিরুদ্দিন ও তার ভাই (ডামি নির্বাচনের) বর্তমান ইউপি সদস্য মিজু মেম্বারের দুর্নীতি ধামাচাপা দিতে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি প্রদান করেছে।

‎বুধবার (১৯ নভেম্বর) আনুমানিক ৪টার দিকে মুসা মেম্বার তার মুঠোফোন থেকে সাংবাদিক আরিফ হোসাইন ও তার সহকর্মীদের উদ্দেশ্যে এই হুমকি প্রদান করে।

‎এলাকাবাসীর অভিযোগ, ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের ডাক্তার বাড়িতে  দীর্ঘদিন ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটো গাড়ির ব্যাটারি চার্জের রমরমা গ্যারেজ ব্যবসা করে আসছে ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক  নাসিরুদ্দিনের ভাই মিজু মেম্বার ও তার অন্য ভাইরা। 

‎এলাকাবাসী আরও জানান, প্রায় ১০ বছরের অধিক সময় ধরে নাসিরুদ্দিনের দলীয় ও পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছে সেই দৌরাত্ম্যে এই গ্যারেজ ব্যবসা চলমান রয়েছে। নাসিরুদ্দিনের আরেক ভাই ডাক্তার আল মামুন সহ, পুরো পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় বল প্রয়োগ করে নানা অপকর্ম করে আসছে বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

‎এদিকে, ডাক্তার আল মামুনের নামে প্রতিষ্ঠিত ঝিনাইদহের আল মামুন হাসপাতালেও রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তিনি বিগত সরকারের আমলে দলীয় ক্ষমতার দাপটে সবকিছু ধামাচাপা দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। বর্তমানেও হাসপাতালটি চলছে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে।

‎সংবাদের সত্যতা নিশ্চিতের জন্য সাংবাদিক আরিফ হোসাইন ও তার সহকর্মীবৃন্দ মধুপুর চৌরাস্তা সংলগ্ন উত্তর কাস্টসাগরা গ্রামে আওয়ামী লীগ নেতার অটো চার্জের গ্যারেজে গেলে বাঁধে বিপত্তি। এসময় উপস্থিত থাকা কালিচরণপুর ইউনিয়নের ডামি নির্বাচনের ইউপি সদস্য গ্যারেজ মালিকের ভাই মিজু মেম্বর নিজের বর্তমান পরিচয় দিয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান করে। পরবর্তীতে,  তারই ইন্ধনে বিএনপি পরিচয়ে মুসা মেম্বার সংবাদটি ধামাচাপা দিতে সাংবাদিকদের উপর জোরারোপ এবং এক পর্যায়ে দেখে নেয়ার হুমকি প্রদান করে।
‎স্থানীয়রা বলেন,
‎”মুসা মেম্বার ঝিনেদা জেলার নতুন হিরণ চেয়ারম্যান। সে এক আতঙ্কের নাম। এমন কোন অপকর্ম নেই, যার সাথে সে জড়িত নেই। তার ইট ভাটায় প্রতিনিয়ত মানুষ হয়রানির শিকার হচ্ছে। এলাকার মানুষ তার ভয়ে মুখ খোলে না। সে আগে আওয়ামী লীগ করতো। হিরণ চেয়ারম্যানের বিশ্বস্ত সঙ্গী সে। এখন বিএনপির পরিচয় দিয়ে অপকর্ম করছে। মানুষ আর শান্তি পেল কই!”

‎এদিকে, মুসা মেম্বারের নানা অপকর্ম সম্পর্কে ভুক্তভোগী আশিকুর রহমান বলেন,
‎”ভাই আমরা মুসার ইট ভাটা থেকে ইট নেয়ার জন্য ৪ লক্ষ ৯৫ হাজার টাকা দিই। হিরণ চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে সে আমাদের ইট না দিয়ে মান-অপমান করেছে। জোর করে আমাদের কাছ থেকে ব্লাংক স্ট্যাম্প সই করে নিয়েছে। সে আওয়ামী লীগের দোসর এবং হিরণ চেয়ারম্যানের খুব কাছের লোক ছিল। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পাওনা টাকা ফেরত দেয়া হোক।”

‎এদিকে খোঁজ নিয়ে জানা যায়, মুসা মেম্বার চাঁদাবাজি ও দখলদারিত্ব সহ অসংখ্য দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার ভয়ে এলাকাবাসী সব সময় আতঙ্কে থাকে।

‎এদিকে, মুসা মেম্বারের দেয়া হুমকির ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক আরিফ হোসাইন ও তার সহকর্মীবৃন্দ। এবিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক ইউনিট।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আওয়ামী লীগের দুর্নীতি ঠেকাতে নব্য বিএনপি মুসা মেম্বার সাংবাদিকদের হুমকি প্রদান  ‎

আপডেটের সময়: ০৮:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫