Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কমলগঞ্জে “জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনী ও শহীদদের স্মরণে আলোচনা সভা

print news

◼️কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও “জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৩ আগষ্ট)সকাল ১১টায় “জুলাই যোদ্ধা” কমলগঞ্জ উপজেলার আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাজহারুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন ও প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।

বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ইমন হোসেন, সালেহ আহমদ, খালেদ আহমদ, মহিন মিয়া এবং নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার সভাপতি আব্দুস সালাম।

আলোচনায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণঅভ্যুত্থানের সময়কার ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

“জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের নানা সংগ্রামী দৃশ্য, শহীদদের স্মৃতি এবং প্রেরণাদায়ী মুহূর্ত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি শাহিন মিয়া, পাপিয়া মইনু তমা, আব্দুস সামাদ মুন্না, আদিল মিয়া, আবুল কাসেমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, গণআন্দোলনের কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সবশেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কমলগঞ্জে “জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনী ও শহীদদের স্মরণে আলোচনা সভা

আপডেটের সময়: ১১:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫