
◼️এহিয়া আহমদ–কমলগঞ্জ(মৌলভীবাজার)
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) কমলগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগষ্ট) সকালে কমলগঞ্জ পৌরসভা হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ সিলেট জোনের সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল।
সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা শাখার মো. মনসুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সভাপতি আলীমুল এহছান চৌধুরী এবং মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহিন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যবসায়ী ও জামায়াত নেতা ইব্রাহিম মো. আব্দুহ, পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি এবাদুর রহমান এবং কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু ও সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন শুভ, রাজন আবেদিনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং দায়িত্বপ্রাপ্তদের প্রতি দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রতিবেদকের নাম 

























