
◼️সাব্বির আহমেদ– কুষ্টিয়া
কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের মধুপুর ইটভাটা পশুহাটে কাঁচা তরকারির বাজারে ১ আগস্ট শুক্রবার সকাল থেকে বিভিন্ন সবজির দাম নির্ধারিত দামে বিক্রি হতে দেখা গেছে। বাজারে আলু প্রতি কেজি ২৫ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, পিঁয়াজ ৫০ টাকা, রসুন ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, আমড়া ৩০ টাকা, ওল ৭০ টাকা, বারমাসী লালশাক ৪০ টাকা, মুলা ৮০ টাকা এবং ফুলকপি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কলা প্রতি হালি ২০ টাকা, পুইশাক প্রতি আটি ২০ থেকে ৩০ টাকা, কচু প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, আম প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকা, লাউ প্রতি পিস ২০ থেকে ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা এবং চালকুমড়া প্রতি পিস ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পণ্যের দাম সাধারণের নাগালের মধ্যেই রয়েছে তবে মুলা ও ফুলকপির দামে তুলনামূলকভাবে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সক্রিয়তা ছিল লক্ষণীয়।
প্রতিবেদকের নাম 


























