Dhaka ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চা বাগানের লেকে ভেসে উঠল এক শ্রমিকের মৃত দেহ

print news

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি◼️

মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর চা বাগানের লেক থেকে পিনু বাউরি (২৪) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে বাগানের ১৪ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিনু বাউরি রোববার সকালে নাস্তা শেষে বাড়ি থেকে বের হন। কিন্তু সারাদিন বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। সোমবার সকালে শ্রমিকরা কাজের সময় লেকের পানিতে ভাসতে থাকা একটি মরদেহ দেখতে পান এবং দ্রুত পুলিশে খবর দেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, “নিহত পিনু বাউরি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চা বাগান এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে অপমৃত্যু হিসেবে গণ্য করছে, তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চা বাগানের লেকে ভেসে উঠল এক শ্রমিকের মৃত দেহ

আপডেটের সময়: ১০:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫