Dhaka ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চীন সফর প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ইবি উপাচার্য

print news

ইবি প্রতিনিধি◼️

সম্প্রতি চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সঙ্গে তিনি গত ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত চীন সফর করেন। সফরকালে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

এ বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানান, এই সমঝোতার ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক বিনিময়, কারিকুলাম উন্নয়ন, গবেষণায় যৌথ সহযোগিতা এবং সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ আয়োজনের সুযোগ তৈরি হবে। প্রাথমিকভাবে সমঝোতা স্মারক করা হলেও ভবিষ্যতে আরও সুনির্দিষ্টভাবে কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন, টিচার্স-স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং চীনে স্কলারশিপের ব্যবস্থা নিয়ে কাজ শুরু করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চীন সফর প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ইবি উপাচার্য

আপডেটের সময়: ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫