Dhaka ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুনামগঞ্জের ছাতকে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, আটক ২

45 / 100 SEO Score
print news

সুনামগঞ্জের ছাতকে ইছামতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বাংলা ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের দারুগাখালী গ্রামে ফজর আলীর বসতবাড়ির পাশের ইছামতী নদীর তীরে এ অভিযান পরিচালনা করে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী কাজীরগাঁও-সোনাপুর (কলাবাগান) এলাকায় দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী পরিবেশ ও ভূপ্রকৃতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

অভিযানে আটক দুজন হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেঘেরগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. খালেক (২৭) এবং মো. জয়েদ আলীর ছেলে মো. সুজন (২৫)।

নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সরকারি অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও নদী রক্ষায় বিদ্যমান আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, আটক ২

আপডেটের সময়: ০৪:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬