Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছিনতাইয়ের প্রস্তুতিকালে মোহাম্মদপুরে ধরা পড়লো তিন যুবক

print news

◼️ইসমাইল সরকার–স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সামুরাইসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। গ্রেফতারকৃতরা হলো বাবর মিয়া (২১), রিফাত হাসান (১৬) ও আব্দুর রাকিব (২২)।

র‌্যাব-২ জানায়, গত ৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কিছু ছিনতাইকারী সাত মসজিদ হাউজিং এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি দেশীয় অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও চুরির মতো অপরাধে জড়িত ছিল তারা। চাপাতি, সামুরাই ও চাকুর মতো দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা পথচারীদের ভয় দেখিয়ে নগদ অর্থ, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ছিনতাইয়ের প্রস্তুতিকালে মোহাম্মদপুরে ধরা পড়লো তিন যুবক

আপডেটের সময়: ০৩:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫