
ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, কৃষি উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমী রানী বল।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার আমন চাষির মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া ৬ হাজার ৯২৫ জন কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা, ৪০০ জনের মাঝে লেবুর চারা এবং ৬০০ জনের মাঝে সবজি চাষের উপকরণ দেওয়া হয়।
মাহফুজুর রহমান গাজী 




















