
◼️ইব্রাহিম মিয়া–ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(২১ আগষ্ট) সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে দর্শনা যাওয়ার পথে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহি বাস কালীগঞ্জ-জীবননগর সড়কের ওই স্থানে পৌঁছালে তুষার সিরামিকস কারখানা থেকে বের হওয়া একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ বাসের যাত্রী ১৫ জন আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























