Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

তিনদিন নিখোঁজ থাকার পর সপ্তম শ্রেণির মাইমুনার অর্ধগলিত লাশ উদ্ধার

print news

◼️মো: রিয়াজ–শেরপুর জেলা

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিন পর মাইমুনা আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের কন্যা এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে মাইমুনা বান্ধবীদের সঙ্গে বাড়ির উঠানে পুতুলের জন্মদিন পালন করছিল। এ সময় তিনি ফুল আনতে বাড়ি থেকে বের হয় এবং তারপর আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হলে রোববার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার বিকেলে বাড়ির কাছাকাছি একটি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা সন্দেহ করেন। পরে তারা ডোবায় কচুরিপানার মধ্যে মাইমুনার মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই নালিতাবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

তিনদিন নিখোঁজ থাকার পর সপ্তম শ্রেণির মাইমুনার অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেটের সময়: ০২:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫