
◼️মো: জসিম–দিনাজপুর জেলা
দিনাজপুরের বিরল উপজেলায় জীবন-মহল পার্কের হোয়াইট হাউজ রিসোর্টে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ম্যানেজার, সহকারী ম্যানেজারসহ ৭ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ আগস্ট) রাতে নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ৪ জনকে ১৫ দিন করে এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে রিসোর্টের ম্যানেজারকে ২০ দিন ও সহকারী ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্টদের মোট ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নিবন্ধন ছাড়াই হোটেল পরিচালনার অপরাধে জীবন-মহল পার্কের হোয়াইট হাউজ রিসোর্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় দিনাজপুর জেলা পুলিশ ও বিরল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহায়তা করেন।
প্রতিবেদকের নাম 










