Dhaka ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

দীর্ঘদিনের স্বপ্ন পূরণে নতুন আশার আলো দেখছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ

print news

◼️জুনায়েদ–ব্রাহ্মণবাড়িয়া 

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ডিও লেটার প্রদান করায় জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে অন্তর্বতী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদসহ জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে শুকরিয়া ও অভিনন্দন জানানো হয়েছে।

রবিবার) ১০ আগস্ট) বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া সদর মৌলভীপাড়া জেলা উন্নয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উন্নয়ন পরিষদের সভাপতি আলী মাউন পিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহ্বায়ক হাজী সৈয়দ এমরানুর রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. বাবুল। এ সময় জেলা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ৩ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের কাছে ডিও লেটার প্রদান করেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। স্থানীয়রা মনে করছেন, এই চিঠি জেলার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে নতুন আশার সঞ্চার করেছে।

ডিও লেটারে উল্লেখ করা হয়, ২৮ লাখেরও বেশি জনসংখ্যার প্রাচীন জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই। ফলে দরিদ্র জনগণ উন্নত ও স্বল্পমূল্যের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজধানী বা কুমিল্লা মেডিকেল কলেজে যেতে হয়, যা দূরত্ব ও ব্যয়ের কারণে অনেকের জন্য কষ্টসাধ্য। এছাড়া জেলার ভৌগোলিক অবস্থান, ঘন জনবসতি, অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা ও গ্যাস উৎপাদনে অবদান এবং স্বাস্থ্যসেবার সংকট বিবেচনায় সদর এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল স্থাপন জরুরি।

আলোচনা সভায় বক্তারা জানান, প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন জেল রোড এলাকায় স্থাপন উপযুক্ত হবে, কারণ এ প্রকল্প বাস্তবায়নে বৃহৎ জায়গার প্রয়োজন। প্রধান অতিথি হাজী সৈয়দ এমরানুর রেজা বলেন, এই সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা হলে জেলার মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং সাধারণ মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পাবে। তিনি একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আহ্বান জানান, যা কর্মদক্ষতা বৃদ্ধি ও বেকারত্ব হ্রাসে সহায়ক হবে বলে মত দেন।

দোয়া মাহফিল ও সভাপতির কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

দীর্ঘদিনের স্বপ্ন পূরণে নতুন আশার আলো দেখছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ

আপডেটের সময়: ০৪:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫