Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দেশের মানুষ নিরাপদ থাকবে আওয়ামীলীগ হ্মমতায় থাকলে- উপমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ৩৯০ সময় দেখুন
print news

সুমন,মোংলা থানা সংবাদদাতা:মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এজন্য সব ষড়যন্ত্র মোকাবিলা করে মুক্তিযুদ্ধের চেতনার সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় সোনাইলতলা ইউনিয়ন আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশাল কর্মী সমাবেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার প্রধান অতিথির বক্তৃতায এসব কথা বলেন।

উপমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশের উন্নয়ন রুদ্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি রাজনৈতিক দেউলিয়া হয়ে চলন্ত বাসে জলন্ত আগুনে জীবন্ত ও ঘুমন্ত নারী ও শিশুসহ বহু মানুষকে হত্যা করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারা হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই বিএনপি-জামাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মাণ হয়েছে। মুন্সিগঞ্জ জেলার বৃহৎ উন্নয়ন কাজের জোয়ার বইছে। মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, মাথাপিছু আয়, ঘরে ঘরে বিদ্যুৎসহ সার্বিক উন্নয়নের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

সোনাইলতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার হুমাউন কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ: সালাম, ১নং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিনা প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বাগেরহাট-৩ ( রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান উপমন্ত্রী ও সংসদ সদস্য বেগম হাবিবুন নাহারকে আবারো মনোনয়ন দেয়ার আহ্বান জানান। এজন্য স্থানীয় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দেশের মানুষ নিরাপদ থাকবে আওয়ামীলীগ হ্মমতায় থাকলে- উপমন্ত্রী

আপডেটের সময়: ০৭:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩