Dhaka ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • ৩৪৫ সময় দেখুন
print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোঃ ফয়সাল ইসলাম (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ফয়সাল ইসলাম উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের সমর আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ফয়সাল ইসলামের স্ত্রী হালিমা আক্তার বেশ কিছুদিন ধরে সৌদি আরব প্রবাসে আছেন। দেশে রবিউল ইসলাম নামের এক প্রতিবেশীর সাথে ফয়সালের প্রাবাসী স্ত্রী হালিমা আক্তারের মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। ওই সর্ম্পকের জেরে ফয়সাল ও রবিউলের মধ্যে ঝগড়া-বিবাধ চলছিল। এব্যাপারে পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ ও স্থানীয় লোকজন একাধিকবার বিচার-সালিশ করেছেন।
গত সোমবার (৯ অক্টোবর) সকালে ফয়সাল তার প্রতিবেশী রবিউল ইসলামের আধাপাঁকা টিনসেড বসত ঘরের বারান্দায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে বলে দোয়ারাবাজার থানায় খবর দেন স্থানীয়রা। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফয়সলের লাশ উদ্ধার করে।এদিন রাতেই তার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ।
এদিকে নিহত ফয়সাল আহমেদের মা আয়শা খাতুন জানিয়েছেন, তিনি সকালে ফজরের নামাজ শেষে ঘরের বাইরে যাওয়ার পর এলাকার মানুষজন বললো তার ছেলে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তিনি বলেন, আমার ধারনা আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দোয়ারাবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেটের সময়: ০৮:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩