Dhaka ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ২৩ জন গ্রেফতার:জেলার নিরাপত্তা জোরদার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৮৩ সময় দেখুন
print news

◼️মোস্তফা মিয়া–নরসিংদী সদর

নরসিংদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টানা অভিযানে গত ২৪ ঘন্টায় উদ্ধার ও নিয়মিত মামলায় মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি, ডাকাতি করা মালামাল এবং মাদকদ্রব্য।

রায়পুরা চরাঞ্চলে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এসবিসিএল একনলা বন্দুক, চারটি দেশীয় একনলা বন্দুক, ৩৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২টি শর্টগানের কার্তুজ, তিনটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল। সোহেল মিয়ার বিরুদ্ধে পূর্বে হত্যাসহ ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, শিবপুর মডেল থানা পুলিশ ডাকাত দলের সদস্যদের কাছ থেকে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের ১৮৫ বস্তা চাল উদ্ধার করেছে। আটক করা হয়েছে তিনজন ডাকাত — হৃদয় মিয়া (৩২), আকাশ দাস (৩০) ও হৃদয় চন্দ্র দাস (২৮)। এ সময় পুলিশি পোশাক, এক জোড়া বুট, একটি বেল্ট, একটি ক্যাপ ও একটি ট্রাকও জব্দ করা হয়।

মাদকবিরোধী অভিযানে রায়পুরা থানা পুলিশের একটি টিম পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করে।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিভাগ নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান জেলা পুলিশের এক মুখপাত্র। প্রশাসন জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ২৩ জন গ্রেফতার:জেলার নিরাপত্তা জোরদার

আপডেটের সময়: ০৯:১৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫