Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫
তেল পরিমাপে কারচুপি ধরা পড়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নরসিংদীতে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট অভিযান

print news

নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষা ও ওজন পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) নরসিংদী সদর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহযোগিতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিনা তানীর নেতৃত্বে মোবাইল কোর্টটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় অবস্থিত আজাদ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি প্রতি ১০ লিটার তেলে ১০০ মিলিলিটার কম পরিমাপ দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছিল বলে প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার লঙ্ঘন ও ওজন পরিমাপে কারচুপির দায়ে ফিলিং স্টেশনটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই এই অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেন।

মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর কর্মকর্তা পরিদর্শক মোঃ আরিফ হোসেন আসিফ। এ সময় বিএসটিআইয়ের আরেক কর্মকর্তা পরিদর্শক অনিন্দ্য দে উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিএসটিআই নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ভোক্তা অধিকার রক্ষায় অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

তেল পরিমাপে কারচুপি ধরা পড়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নরসিংদীতে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট অভিযান

আপডেটের সময়: ০৭:৫০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬