
◼️আল আমিন–নরসিংদী
নরসিংদীর হাজিপুরে মোজাম্মেল হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত খুনি কাওসার অবশেষে পিবিআই’র জালে ধরা পড়েছে। অভিযোগ অনুযায়ী, পানি ছিটাকে কেন্দ্র করে মোজাম্মেল নামে এক ব্যক্তি কু*পিয়ে হত্যা করা হয়েছিল।
নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি হাজিপুর শহরে ভাড়া বাসায় থাকতেন এবং সি,এন্ড,বি রোডে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় পুলিশ ও সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের দিন সকাল সাড়ে ১০টায় হাজিপুরের ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে মোজাম্মেল দাঁড়িয়ে ছিলেন। সেই সময় কাওসার তার পেছন থেকে আঘাত করে পালিয়ে যান। আহত মোজাম্মেলকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পিবিআই সূত্রে জানা যায়, গ্রেফতার কাওসারকে আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, মামলার তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 










