Dhaka ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় পূজা মণ্ডপের নিরাপত্তায় মাঠে নামছে আনসার বাহিনী

  • এম জালাল উদ্দীন।
  • আপডেটের সময়: ১০:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ৩১২ সময় দেখুন
print news

খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় চলতি বছরের শারদীয়া দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা দিতে মাঠে নামছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার সকালে আনসার বাহিনীর উপজেলা কার্যালয়ে খুলনা থেকে আগত আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, পাইকগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন এবং উপজেলা প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন উপস্থিত থেকে পূজা মণ্ডপের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন বলেন, এ বছর পাইকগাছাতে ১৫৫টি পূজা মণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৬৮০ জন সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে ৩৭০ জন পুরুষ এবং ৩১০ জন মহিলা। গুরুত্ব বিবেচনায় প্রতিটি মণ্ডপে চার, ছয় ও আট জন করে দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপনে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি’র সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি জানান।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

পাইকগাছায় পূজা মণ্ডপের নিরাপত্তায় মাঠে নামছে আনসার বাহিনী

আপডেটের সময়: ১০:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩