Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পাইকগাছায় বনবিবি’র আয়োজনে বাঘ দিবস পালিত, পরিবেশ রক্ষায় জোর তাগিদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৬৭ সময় দেখুন
print news

◼️রাজু আহম্মেদ–খুলনা

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর একটায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ আয়োজন হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি ছিলেন শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর প্রসাদ মুনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী এবং সাংবাদিক আহম্মেদ আলী বাচা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশকর্মী আলম গাজী, গনেশ দাশ, শারমিন খাতুন, মরিয়ম খাতুন, কথাকলি সাধু, অর্থি বিশ্বাসসহ অনেকে।

বক্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণকে আরও বেশি সচেতন করে তুলতে হবে। সচেতনতা বাড়লেই বাঘ বাঁচবে, রক্ষা পাবে পরিবেশ ও প্রকৃতি।

অনুষ্ঠানটি পরিচালনায় সহায়তা করে বনবিবি’র স্বেচ্ছাসেবকরা। দিবসটি ঘিরে এলাকার পরিবেশপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পাইকগাছায় বনবিবি’র আয়োজনে বাঘ দিবস পালিত, পরিবেশ রক্ষায় জোর তাগিদ

আপডেটের সময়: ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫