Dhaka ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় বহুল আলোচিত জমি রেজিস্ট্রির টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া- মুক্তার আটক

  • এম জালাল উদ্দীন
  • আপডেটের সময়: ০৯:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ৩৭২ সময় দেখুন
print news

এম জালাল উদ্দীন,খুলনা: খুলনার পাইকগাছায় বহুল আলোচিত বন্ধুর জমি রেজিষ্ট্রির ২২ লক্ষ ৬৮ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া মুক্তার আটকে অন্যদের গ্রেফতার করে টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আরাফাত।

উল্লেখ, বন্ধুর জমি রেজিষ্ট্রির ২২ লাখ ৬৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়া পাইকগাছায় বহুল আলোচিত ঘটনা। উক্ত ঘটনায় পাইকগাছা থানায় ১৬/০৩/২০২৩ তারিখ জিডি হয়। যার নম্বর-৭৮৫। দীর্ঘ সাত মাস পরে টাকা নিয়ে পালিয়ে যাওয়া বন্ধু মোঃ মোক্তার হোসেন’কে থানা পুলিশ আটক করায় টাকা আত্মসাতের ঘটনায় অন্য বন্ধুদের গ্রেফতার করে টাকা উদ্ধারের দাবি করে রবিবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছায় সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরাফাত হোসেন বলেন, গত ১৬ই মার্চ জমি রেজিষ্ট্রি করার জন্য ২৩ লক্ষ টাকা নিয়ে লক্ষ্মীখোলা থেকে তার তিন বন্ধু মানিক, মুক্তার ও শহিদুল্লাহকে সাথে নিয়ে পুরাতন দলিল লেখক সমিতির কার্যালয়ে পৌছায়। এসময়ে তার চাচাতো শ্যালক ইমরান হোসেন তাদের সঙ্গে যোগ দেয়। ব্যাগে থাকা ২৩ লক্ষ টাকা থেকে খরচের জন্য ৩২ হাজার টাকা বের করে নিয়ে বাকী ২২ লক্ষ ৬৮ হাজার টাকা তার বন্ধু মুক্তারের কাছে রেখে সাব-রেজিষ্ট্রি অফিসের দ্বিতীয় তলা থেকে কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে মুক্তার টাকা নিয়ে লাপাত্তা।
তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার ৭ মাস পরে শনিবার (৭/১০/২০২৩) তারিখ রাতে খুলনার খালিশপুর পুরাতন রেল স্টেশনের পাশের ভাড়া বাড়ী থেকে মুক্তার হোসেনকে থানা পুলিশ আটক করে। মুক্তার আটকের ঘটনা শুনে তার অপর তিন বন্ধু মানিক, শহিদুল্লাহ ও ইমরান গাঢাকা দিয়েছে মর্মে অভিযোগ করেন আরাফাত। টাকা আত্মসাৎ এর ঘটনায় তার এই তিন বন্ধু জড়িত রয়েছে দাবী করে তার টাকা উদ্ধারের জন্য থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগপত্রে যাদের নাম আছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

পাইকগাছায় বহুল আলোচিত জমি রেজিস্ট্রির টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া- মুক্তার আটক

আপডেটের সময়: ০৯:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩