
◼️রাজু আহমদ–পাইকগাছা(খুলনা)
খুলনার পাইকগাছা উপজেলায় নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় শ্রমিক লীগ নেতা শেখ মিথুন ওরফে মধুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। একই মামলায় পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ মধুকে গ্রেফতার করে পাইকগাছা থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে দায়েরকৃত নাশকতা মামলার নম্বর-৫।
একই রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রাম থেকে তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—প্রফুল্ল মন্ডলের ছেলে শংকর মন্ডল, মহাদেব মন্ডলের ছেলে নিরঞ্জন মন্ডল এবং নকুল মন্ডলের ছেলে রঞ্জন মন্ডল।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত শেখ মধু ও অন্যান্য আসামিদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


























