Dhaka ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ৪৫১ সময় দেখুন
print news

আমিনুল ইসলাম বুলবুল,নেএকোনা (কেন্দুয়া) উপজেলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় একশত দশ বোতল ভারতীয় মদসহ বোরহান উদ্দিন (৩৮) ও মাহফুজুল ইসলাম (২২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ। আজ বুধবার (৪ অক্টোবর) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি হ্যানট্রলি জব্দ করা হয়। আটককৃত বোরহান উদ্দিন উপজেলা সদরের নারায়নডহর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও মাহফুজুল দুর্গাপুর উপজেলার চণ্ডিগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নেত্রকোনা ডিবি’র (পশ্চিম) ওসি শাহ নূর এ আলম জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজার এলাকায় শ্যামগঞ্জগামী একটি ইঞ্জিন চালিত হ্যানট্রলিতে অভিযান চালায়। এসময় হ্যানট্রলির মধ্যে পাটের ৬টি বস্তা থেকে ১১০বোতল ভারতীয় মদ জব্দ করে ও হ্যানট্রলির চালকসহ দুইজনকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

পূর্বধলায় ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময়: ১০:১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩