Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

প্রকাশ্যে মাদক বাণিজ্য, তবুও ধরাছোঁয়ার বাইরে ব্যবসায়ী দম্পতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২১৯ সময় দেখুন
print news

◼️ইব্রাহিম মিয়া–ঝিনাইদহ

ঝিনাইদহে প্রকাশ্যে চলছে মাদক বাণিজ্য, অথচ মূল ব্যবসায়ী দম্পতি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গ্রেফতার এড়িয়ে চলা এই অপরাধীদের পরিচয়— পারভেজ (প্রধান ব্যবসায়ী) এবং তার স্ত্রী সিমা (মাদক সিন্ডিকেটের প্রধান)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ শহরের কোর্টপাড়ার বাসিন্দা এবং দৈনন্দিন জীবনে দুরপাল্লার বাস পরিবহনের ড্রাইভার হলেও মূলত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার স্ত্রী সিমা, বাগেরহাট জেলা নিবাসী, ঝিনাইদহে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের বড় চালান নিয়ে আসেন এবং একটি মহিলা সিন্ডিকেট পরিচালনা করেন। সিন্ডিকেটে কয়েকজন মহিলা পাচারকারী যুক্ত।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পারভেজ ও সিমা প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। স্থানীয় প্রভাবশালী মহল ও বিভিন্ন প্রলোভন ব্যবহার করে তারা গ্রেফতার এড়িয়ে চলছেন।

শহরের সচেতন সমাজ বলছে, মাদক নির্মূল করতে এবং যুবসমাজকে সুরক্ষা দিতে দ্রুত ও কার্যকর অভিযান অপরিহার্য। জনমনে আশা প্রকাশ করা হচ্ছে, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করবেন, যাতে ঝিনাইদহ শহর মাদকমুক্ত ও নিরাপদ হয়ে ওঠে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

প্রকাশ্যে মাদক বাণিজ্য, তবুও ধরাছোঁয়ার বাইরে ব্যবসায়ী দম্পতি

আপডেটের সময়: ১২:৪৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫