Dhaka ০১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

প্রসাদের লোভ দেখিয়ে দুই নাবালিকাকে ধ*র্ষ*ণ, গ্রেফতার মন্দিরের পুরোহিত

সুজন চক্রবর্তী– ভারত◼️

ভারতের ছতরপুরে ধর্মের আস্থাকে কালিমালিপ্ত করে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মন্দিরের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। প্রসাদের লোভ দেখিয়ে গর্ভগৃহে নিয়ে গিয়ে তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ছতরপুর জেলার মহাকাল আশ্রমের একটি শিব মন্দিরে গত চার বছর ধরে পূজারত ছিলেন অভিযুক্ত পুরোহিত। শুক্রবার রাতে মন্দিরের আশপাশে খেলছিল দুই তুতো বোন, যাদের বয়স মাত্র পাঁচ ও ছয় বছর। এই সময় পুরোহিত তাদের প্রসাদের প্রলোভন দেখিয়ে মন্দিরে ডেকে নেয়। মন্দিরের দরজা বন্ধ করে একের পর এক দুই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ।

রাতেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটে যাওয়া ঘটনা পরিবারকে জানায় শিশুরা। পরদিন সকালেই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।

ছোট শিশুদের উপর এই নির্মমতা ছড়িয়ে দিয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শিশুরা বর্তমানে চিকিৎসা ও কাউন্সেলিং সেবা পাচ্ছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। মন্দিরের মতো পবিত্র জায়গায় এমন ঘটনা ধর্মবিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মত দিয়েছেন অনেকে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

প্রসাদের লোভ দেখিয়ে দুই নাবালিকাকে ধ*র্ষ*ণ, গ্রেফতার মন্দিরের পুরোহিত

আপডেটের সময়: ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫