
◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে বগুড়ার ছিলিমপুর উত্তরপাড়া থেকে ছাত্রলীগের সাবেক সভাপতির পিএস মোঃ নাঈম (২৮) গ্রেফতার হয়েছে।
গত ৩ আগস্ট রাত ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ককটেল নিক্ষেপ, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গুরুতর আহত করার ঘটনায় বগুড়া সদর থানায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৫৪/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় মামলা (নং-৩৭, তারিখ ১২/০৯/২০২৪) দায়ের করা হয়েছিল।
আসামি মোঃ নাঈম ওই মামলায় তদন্তেপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ ফারহান-উজ-জামান জানান, গ্রেফতারের পর আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 




















