Dhaka ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় ও নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

দিনাজপুরের বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মহিউদ্দিনের অবসরজনিত বিদায় ও নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তাঁর অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সাথে সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করেন।
এদিকে, একই দিন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আনিসুজ্জামান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখা,শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবার সহযোগিতা কামনা করেন এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় ও নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

আপডেটের সময়: ০৮:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬