Dhaka ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিরামপুরে গোলায় উঠার অপেক্ষায়,কৃষকের স্বপ্ন আগাম জাতের সোনালী ধান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৫২৭ সময় দেখুন
print news

মো: ফাহিম সরকার,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী জাতের সোনালী ধান গোলায় উঠার অপেক্ষায়। মাঠে মাঠে ধান পেকে সোনালী আকার ধারন করেছে। নানা প্রতিকুলাতার পরও ক্ষেতের ধান দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। সরেজমিনে উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ছোট যমুনা নদীর চরাঞ্চলসহ নিচু এলাকায় স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী জাতের ধান পাকতে শুরু করেছে। মাঠে মাঠে সোলানী ধান উঁকি মারছে। সোনালী ধানের ভাল ফলনে কৃষকের মুখে হাসি ফুঠেছে। কাটলা ইউনিয়নের কৃষক আবু বকর বলেন, কয়েক দিনের মধ্যে সোলালী ধান গোলায় তুলবেন। কেউ কেউ ধান কাটা শুরু করেছেন।একই গ্রামের কৃষক সলিমুদ্দিন জানায় তার ২ বিঘা জমির ধান সোনালী আকার ধারন করেছে, এক বিঘা জমির ধান কাটা হয়েছে আর এক বিঘা জমির ধান ২-১ দিনের মধ্যে ধান কেটে গোলায় তুলবে। কৃষক হাফিজুল জানান তার ৫০ শতক জমি নদী গর্বে বিলিন হয়ে গেছে বাকি ৩০ শতক জমির ধান পাকতে শুরু করেছে । উপজেলায় বিভিন্ন গ্রামে অধিকাংশ আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে খরিপ-২ মৌসুমে স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী রোপা আমন ধান চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, ইতোমধ্যে আগাম জাতের জটাবারি,পারিজা ধান কাটা শুরু হয়েছে। আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে মাঠে বর্তমানে যে অবস্থা তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিরামপুরে গোলায় উঠার অপেক্ষায়,কৃষকের স্বপ্ন আগাম জাতের সোনালী ধান

আপডেটের সময়: ০৩:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩