
◼️সাইফুল ইসলাম–বিরল(দিনাজপুর)
ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ আগষ্ট)সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
প্রশাসন জানায়, বিএমডিসি আইন ২০১০ অনুযায়ী এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পরিচয়ে রোগী দেখা বা চিকিৎসা দিতে পারবেন না। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার পরিচয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বলেন, ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তাই এ ধরনের অসাধু কার্যকলাপ বন্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত চালানো প্রয়োজন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 















