Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভুরুঙ্গামারীতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

  • এস এম নুরুল আমিন
  • আপডেটের সময়: ০৮:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ৪২২ সময় দেখুন
print news

এস এম নুরুল আমিন,কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বিজিবি এবং বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৩০শে অক্টোবর/২৩ ইং সোমবার সকাল সাড়ে ১০ টার সময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সোনাহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার-১০০৮ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট নামক স্থানে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক চলে দুপুর পৌনে ১টা পযর্ন্ত ।

প্রতিপক্ষ ধুবরী সেক্টরের আওতাধীন ৪৯ বিএসএফ, ৩১ বিএসএফ এবং ১৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত পতাকা বৈঠকে বিজিবির ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২বিজিবি)এসপিপি পিএসসি জি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম এবং ভারতের পক্ষে ২৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শ্রী জিতেন্দ্র গুপ্তা।
এছাড়াও উক্ত পতাকা বৈঠকে প্রতিপক্ষ ১৯ এবং ৩১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কসহ উভয় দেশের ষ্ট্যাফ অফিসার, কোম্পানী কমান্ডার এবং বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,
পতাকা বৈঠক আলোচনায় সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধিকরা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে সকল প্রকার মাদক পাচার বন্ধ করা এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে সীমান্ত এলাকা দিয়ে কোন প্রকার অস্ত্র প্রবেশ বা মজুদ না করতে পারে সে ব্যাপারে প্রতিপক্ষ সীমান্ত রক্ষী বাহিনীকে আহ্ববান জানানো হয় ।

এছাড়া দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।

যথাযথ করমোদন ও সেলুটের মাধ‍্যমে সুন্দর ও শান্তিপূর্ণভাবে উক্ত পতাকা বৈঠক শেষ হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভুরুঙ্গামারীতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩