Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি কমিটি নির্বাচন ঘিরে হত্যার হুমকি, ভিডিও ভাইরাল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ২৫৭ সময় দেখুন
print news

◼️রায়পুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন বিএনপি কমিটি নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম সরকার নতুন কাউন্সিলের তারিখ ঘোষণার পর সভাপতি পদে মনোনয়ন ফরম চাইলে পাননি। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি নির্বাচন কমিশনারের ওপর চেয়ার নিক্ষেপ ও অশোভন আচরণ করেন। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এরপর নজরুল ইসলাম ও সাবেক সেক্রেটারি বাচ্চুর নেতৃত্বে প্রতিনিধি নির্বাচন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার উপস্থিতিতে সভাপতি পদপ্রার্থী দুলাল মোল্লাকে প্রকাশ্যে জবাই করার হুমকি দেন নজরুল ইসলাম। এ ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় ইউনিয়নজুড়ে আলোচনার ঝড় উঠেছে। স্থানীয় বিএনপির নেতারা বিষয়টি ভালোভাবে নেননি এবং এর ফলে নির্বাচনকে ঘিরে আরও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি কমিটি নির্বাচন ঘিরে হত্যার হুমকি, ভিডিও ভাইরাল

আপডেটের সময়: ০৯:৪৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫