
◼️আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর
লক্ষ্মীপুরে বিএনপির বর্ষীয়ান নেতা আবুল কালাম আজাদ (কালা মুন্সি) আর নেই। রবিবার(২৪ আগষ্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।
মরহুমের প্রথম জানাজা সোমবার (২৫ আগষ্ট)সকালেই চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় মানুষসহ দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু শোক প্রকাশ করে বলেন, “কালা মুন্সি ছিলেন সাহসী ও ত্যাগী নেতা। তার মৃত্যুতে বিএনপি একজন কর্মীবান্ধব নেতৃত্বকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।” চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু আরও বলেন, “তিনি দলের প্রতি নিবেদিত ছিলেন এবং নেতাকর্মীদের দুঃখ-সুখে সবসময় পাশে থাকতেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
মরহুমের মৃত্যুতে জেলা বিএনপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এলাকার মানুষও তার বিদায়ে শোকের ছায়া দেখাচ্ছে।
প্রতিবেদকের নাম 

























