
◼আরিফুর রহমান–লক্ষীপুর সদর
লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মনির হোসেন (৩৮) গ্রেফতার হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানাধীন সমতা সিনেমা হলের সামনে দেওপাড়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।
গ্রেফতারকৃত মনির হোসেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক সেনা সদস্য তোতা মিয়ার ছোট ছেলে। তিনি স্বেচ্ছাসেবকলীগের চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। প্রবাস জীবন শেষে দেশে ফিরে সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে গেলেও মনির এলাকা ছেড়ে যাননি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় দায়েরকৃত জিআর-২১৭ নম্বর মামলায় মনিরকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম জানান, বিভিন্ন অভিযোগ ও মামলায় সম্পৃক্ততার প্রেক্ষিতে মনিরকে দীর্ঘদিন ধরে নজরদারির মধ্যে রাখা হয়। অবশেষে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 


























