Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শিক্ষার সমান সুযোগ চেয়ে রাস্তায় নামল কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা

print news

◼️ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার(৩০ জুলাই)সকালে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, রংধনু কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মুক্তার হোসেন, উদয়ন বিদ্যা নিকেতনের পরিচালক মনিরুজ্জামান মানিক, মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক বেলাল হোসেন, দ্যা নেকট্রো প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক বলাই বিশ্বাস, শহিদুল ইসলাম, মরিরুজ্জামান টনি প্রমুখ।

বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার একটি অংশ। অথচ বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা বলেন, “শিক্ষা সবার অধিকার, কোনো শিক্ষার্থীকে পিছিয়ে রাখা উচিত নয়।” বক্তারা দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শিক্ষার সমান সুযোগ চেয়ে রাস্তায় নামল কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০৩:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫