Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শুক্রবার মানেই ১ টাকার খাবার—নওগাঁয় সমাজসেবার বিরল দৃষ্টান্ত

print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৫০ সপ্তাহ ধরে নওগাঁয় দরিদ্র, এতিম ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে ‘ফ্রেন্ডস প্যানেল’ নামে একটি সামাজিক সংগঠন। প্রতি শুক্রবার মাত্র ১ টাকায় একবেলা ভরপেট খাবারের এই ব্যতিক্রমী উদ্যোগ এবার পৌঁছেছে ১৫০তম সপ্তাহে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে শহরের মরছুলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী।

আলোচনাসভা শেষে প্রায় ২০০ জন অসহায়, দরিদ্র ও এতিম মানুষের মাঝে পরিবেশন করা হয় খাবার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিমন আলী মৃধা। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মানষ চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হোসেন, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি, আরমান হোসেনসহ আরও অনেকে।

সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, “প্রতি শুক্রবার শহরের দোকানপাট অনেকটাই বন্ধ থাকে। সেদিন গরিব মানুষগুলো দুপুরে খাবার পায় না। সেই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তবে আমরা মনে করি, এটি কেবল খাবার নয়—মানবতার দায়িত্ব।”

১ টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, “অনেক মানুষ সাহায্য নিতে লজ্জা পান। তারা ফ্রিতে খেতে চান না। সম্মানের জন্যই প্রতীকীভাবে ১ টাকা নেওয়া হয়।”

তিনি আরও জানান, সমাজের সামর্থ্যবানরা সহযোগিতার হাত বাড়ালে ভবিষ্যতে সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে।

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা”—এই স্লোগানকে সামনে রেখে ফ্রেন্ডস প্যানেল সামাজিক দায়বদ্ধতার নজির স্থাপন করছে নওগাঁয়।

এমন উদ্যোগ শুধু মানবিকতা নয়, সমাজ পরিবর্তনের এক নীরব বিপ্লব।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শুক্রবার মানেই ১ টাকার খাবার—নওগাঁয় সমাজসেবার বিরল দৃষ্টান্ত

আপডেটের সময়: ১০:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫