
◼️মোঃ রিয়াজ–শেরপুর
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’।
সকালে সদর উপজেলার তারাগড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
ঝিনাইগাতী উপজেলার শহীদ সবুজ মিয়া ও শারদুল আশীষ সৌরভের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও আশরাফুল আলম রাসেল, থানার ওসি আল-আমিন ও অন্যান্য কর্মকর্তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের কবর জিয়ারত করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিএনপি, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বছরের ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হন তিন তরুণ—সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভ।
সবুজ মিয়া গুলিবিদ্ধ হয়ে এবং মাহবুব ও আশীষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর টহল গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান।
তাদের আত্মত্যাগ স্মরণে এবার ছিল প্রগাঢ় শোক, শ্রদ্ধা ও প্রতিবাদের মিলনমেলা।
প্রতিবেদকের নাম 




















