Dhaka ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শেরপুরে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

print news

শেরপুরের প্রতিনিধি: সারাদেশে বিএনপির ডাকা হরতালের পূর্ব মুহুর্ত এবং হরতাল সফল করতে ২৯ অক্টোবর রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুরে নাশকতা প্রস্তুতি এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টার দায়ে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের লছমনপুর ইউনিয়নের রোজবার্গ অটো রাইস মিল সম্মুখ থেকে বিএনপির নেতাকর্মীরা সংঘঠিত হয়। এসময় ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর শনিবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সময় সমাবেশে জ্বালাও-পোড়াও, পুলিশ হত্যা ও পুলিশ সদস্যদের আহত করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে ওই ঘটনায় অনেক আহত হয়। এক গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর রোববার শেরপুরে বিএনপির নেতাকর্মীরা হরতাল সফল করতে এবং হরতালে নাশকতা প্রস্তুতিকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের রোজবার্গ অটো রাইস মিল সম্মুখে বেশি কিছু বিএনপির নেতাকর্মীরা সংঘঠিত হয়। এসময় সদর থানার পুলিশ অভিযান চালিয়ে ১০ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে এবং অন্যান্য নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত হলো- শেরপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নছিমদ্দিন (৫৫), জাতীয়বাদী ছাত্রদল সহ-সভাপতি মো. শাহিনূর ইসলাম শাহীন (৩১), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ (৩২), জামায়াত নেতা মো. জয়নাল আবেদীন (৪২), বলাইয়েরচর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন (৬৫), চরমোচারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান ওরফে অলি (৫০), রৌহা ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক (৪০), চরপক্ষমারী দিকপাড়া বিএনপি কর্মী মো. শফিকুল ইসলাম (৪০), পাকুড়িয়া চকপাড়া বিএনপি কর্মী মো. সিরাজুল ইসলাম (৫০) এবং অজ্ঞাতনামা ১জনসহ ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শেরপুরে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

আপডেটের সময়: ০৭:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩