Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি সমান তালে চালিয়ে যেতে হবে অন্তবর্তীকালীন সরকারকে – শহিদুল ইসলাম ফাহিম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৬৩০ সময় দেখুন

নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে ও ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনার সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ,নারায়ণগঞ্জ সদর উপজেলা। আজ বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সমন্বয়ক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে এক মুক্তি পেয়েছে। এই মুক্তি স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রকামী মানুষের মুক্তি। জুলাই আগস্টের স্পিরিটকে ধারন করে দেশকে গড়ার কাজে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটা সেক্টরের সংস্কার করতে হবে, সংস্কার করে আওয়ামী কলঙ্কমুক্ত করতে হবে। সংস্কার এর পাশাপাশি নির্বাচন নিয়ে ধোঁয়াসা পরিষ্কার করতে হবে। নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করতে হবে। সংস্কার এর পাশাপাশি নির্বাচন নিয়েও অন্তবর্তীকালীন সরকারকে কাজ করে যেতে হবে। এই সরকারের গত ৪ মাসে মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছুটা বিলম্ব দেখা গিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামীকে এখনও বিচারের মুখোমুখি দাড় করানো যায় নি। বিচার না হওয়া পর্যন্ত কোনো ভাবেই আওয়ামীলীগকে নির্বাচন এর সুযোগ দেয়া যাবে না। জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদের রক্তকে কোনোভাবে বৃথা যেতে দেয়া যাবে না। কেউ যদি নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদেরকেও শেখ হাসিনার মত অবস্থা করতে জনগণ একটুও চিন্তা করবে না।

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন সদর উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক তোফাজ্জল হোসেন, জলবায়ু বিষয়ক সম্পাদক জাহিদ হাসান,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিয়ান রিপন, গণঅধিকার পরিষদের নেতা ফেরদৌস ভূইয়া প্রমুখ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি সমান তালে চালিয়ে যেতে হবে অন্তবর্তীকালীন সরকারকে – শহিদুল ইসলাম ফাহিম

আপডেটের সময়: ০৮:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪