Dhaka ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

সড়কে ঝরলো প্রাণ, ট্রলির নিচে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

print news

◼️রাজু আহম্মেদ–খুলনা

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে একটি সড়ক দুর্ঘটনায় মোঃ মকছেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন।

শনিবার( ১৯ জুলাই)সকাল ১১টার দিকে মকছেদ আলী সাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে পূর্ব রাড়ুলীর সাবেক চেয়ারম্যান মজিদ গোলদারের বাড়ি সংলগ্ন মেইন রোডে পৌঁছালে তিনি হঠাৎ সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবোঝাই ট্রলির সামনে পড়ে যান। এ সময় ট্রলির সামনের চাকায় ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি এবং পিছনের চাকা তার দুই পায়ের উঁচু অংশের উপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ইকবাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সড়কে ভারী যান চলাচলের সঠিক নিয়ন্ত্রণ না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মকছেদ আলী একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন বলে জানান প্রতিবেশীরা।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াদ মাহমুদ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

সড়কে ঝরলো প্রাণ, ট্রলির নিচে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেটের সময়: ১০:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫