Dhaka ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

সবুজ পল্লবে স্মৃতির অম্লান স্বাক্ষর; নরসিংদীতে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

print news

◼️আল আমিন–নরসিংদী

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ‘সবুজ পল্লবে স্মৃতিতে অম্লান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছিল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং পরিবেশ রক্ষার প্রত্যয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মহসীন হোসেন বিদ্যুৎ। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি এবং প্রচার সম্পাদক ভিপি ইলিয়াস আলী ভূঁইয়া।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক দলের আহ্বায়ক রুবেল আহমেদ, সদস্য আব্দুর রউফ ফকির রনি, সিদ্দিকুর রহমান নাহিদসহ কৃষক দল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিপি শফিকুল ইসলাম আপেল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জি. এস দীপক কুমার বর্মন প্রিন্স ও যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, “শহীদদের ত্যাগ কখনও বৃথা যেতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ আজও আমাদের প্রেরণা। পরিবেশ রক্ষার পাশাপাশি ইতিহাস-ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্যই এই কর্মসূচি।

উপস্থিত নেতৃবৃন্দ বৃক্ষরোপণের মাধ্যমে শহীদদের স্মৃতিকে সম্মান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

সবুজ পল্লবে স্মৃতির অম্লান স্বাক্ষর; নরসিংদীতে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেটের সময়: ০১:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫