Dhaka ০১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

সরকারি প্রণোদনা ও আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে পীরগঞ্জের কৃষি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সরকারি প্রণোদনা, উন্নত জাতের বীজ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। কৃষি বিভাগের নিবিড় তদারকি ও মাঠপর্যায়ের কার্যক্রমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদ সম্পর্কে সচেতনতা বাড়ছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, প্রদর্শনী প্লট স্থাপন, রোগবালাই দমন, সুষম সার ব্যবহারে পরামর্শ, জলবায়ু সহনশীল ফসলের আবাদ সম্প্রসারণ এবং কৃষিযন্ত্র ব্যবহারে উৎসাহ প্রদান করা হচ্ছে। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, পীরগঞ্জের কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দেওয়া এবং সরকারি কৃষিবান্ধব কর্মসূচির সুফল প্রকৃত কৃষকের কাছে নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

স্থানীয় কৃষকদের ভাষ্য, আগে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উপজেলা কৃষি অফিসে যেতে হলেও এখন মাঠপর্যায়েই কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাচ্ছে। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি ফসলের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আধুনিক প্রযুক্তির প্রসার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পীরগঞ্জকে উত্তরাঞ্চলের একটি আধুনিক কৃষি উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। কৃষি বিভাগের ধারাবাহিক উদ্যোগে উপজেলার কৃষি খাতে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

সরকারি প্রণোদনা ও আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে পীরগঞ্জের কৃষি

আপডেটের সময়: ১০:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬