Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী আব্দুর রকিব

print news

◼️গোলাম রব্বানী–তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন ৩নং সরুলিয়া ইউনিয়ন বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। সভাপতি পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা আব্দুর রকিব সরদার।

আব্দুর রকিবের রাজনৈতিক জীবনের শুরু ছাত্রদল থেকে। ১৯৮৭ সালে মাত্র ১ টাকা সদস্য ফি দিয়ে ছাত্র রাজনীতিতে যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ সময় ধরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদল শেষে যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত। পরবর্তীতে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০০৮ সালে। বর্তমানে তিনি তালা উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে আব্দুর রকিব একাধিকবার হামলা-মামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১১টি মামলার আসামি হয়ে তাকে ৪ বার কারাভোগ করতে হয়েছে। তবে এসব নির্যাতন তাকে আন্দোলনের মাঠ থেকে সরিয়ে রাখতে পারেনি। বিএনপির দুঃসময়ে প্রায় প্রতিটি মিছিল-মিটিংয়ে তাকে সামনের সারিতেই দেখা গেছে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, ত্যাগ, আদর্শ ও সাহসিকতার কারণে সরুলিয়া ইউনিয়নসহ পুরো তালা অঞ্চলে আব্দুর রকিব আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি সাধারণ মানুষের কাছেও আস্থা অর্জন করেছেন।

তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু বলেন, দুঃসময়ে দলের কর্মসূচিতে সবসময় সামনের সারিতে ছিলেন আব্দুর রকিব। আর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, তিনি একজন সৎ, ত্যাগী এবং নিবেদিতপ্রাণ নেতা, যাকে দায়িত্ব দিলে সংগঠন উপকৃত হবে।

সভাপতি পদে নিজের অবস্থান প্রসঙ্গে আব্দুর রকিব সরদার বলেন, তিনি নেতা হওয়ার চেয়ে কর্মীদের পাশে থাকতে বেশি ভালোবাসেন। তবে যদি দল তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেয়, তবে তিনি আরও বেশি জনবান্ধব ও কর্মীবান্ধব হয়ে কাজ করবেন।

আসন্ন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে কে সভাপতি হবেন তা এখনো অনিশ্চিত হলেও তৃণমূলের কাছে আব্দুর রকিব সরদারের নামই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী আব্দুর রকিব

আপডেটের সময়: ০৩:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫