Dhaka ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সাতক্ষীরায় বিশ্ব  সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • ৩৮২ সময় দেখুন
print news

তামিম বিল্লাহ, 
জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ
সাতক্ষীরাতে “সাদাছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৩” উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর)  সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে সাতক্ষীরা  কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য  র‌্যালি বের হয়।  র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত  হয়।  

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ- পরিচালক  মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। এসময় আরো বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান,জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ।

 এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডাঃ হাবিবুর রহমান, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এম রফিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এসময় বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ৮ টি সময়ছড়ি ও ১৫ টি সাধারণ ছড়ি বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সাতক্ষীরায় বিশ্ব  সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:২০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩