Dhaka ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

সাতক্ষীরার পাটকেলঘাটায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

print news

◼️গোলাম রব্বানী–তালা( সাতক্ষীরা)

সাতক্ষীরার পাটকেলঘাটায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কপোতাক্ষ হোটেলের সামনে থেকে খুলনার র‌্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে ৫৪৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করে এবং গাড়িচালককে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, লাল রঙের চাঙ্গান আলসভিন (ঢাকা মেট্রো গ ২৪-১৪২৬) প্রাইভেটকারটি খুলনার পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে গাড়িটি থামায় এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ড্রাইভার মো. তুহিন (২৬) কে আটক করা হয়। তার বাড়ি দেবহাটা থানায় বলে জানা গেছে।

পরবর্তীতে রাত ১২টার দিকে গাড়ি, মাদকদ্রব্য ও ড্রাইভারকে খুলনার র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ১টার দিকে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ২০ আগস্ট একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৭। জব্দকৃত মাদকদ্রব্য ও গাড়ি থানায় রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত তুহিনকে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

সাতক্ষীরার পাটকেলঘাটায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

আপডেটের সময়: ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫