Dhaka ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে উদ্ধার কষ্টি পাথরের মূর্তি, আটক ২

print news

◼️এস, এম, রুহুল তাড়াশী– চলনবিল প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকা থেকে মূল্যবান কষ্টি পাথরের মূতিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

রবিবার (২৪ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার ৩নং উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে অভিযান চালায়। পলাতক আসামি মিরাজ ফকিরের বসতবাড়িতে এ অভিযানে ৩১.৫৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি বলে জানানো হয়।

অভিযানে মোঃ শাহিন আলম (৩০) ও মোঃ আমিরুল ইসলাম (৪৫) নামের দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূল্যবান কষ্টি পাথরের মূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে উদ্ধার কষ্টি পাথরের মূর্তি, আটক ২

আপডেটের সময়: ১০:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫