Dhaka ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • মোঃ লিটন চৌধুরী
  • আপডেটের সময়: ০৩:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ৩৫৪ সময় দেখুন

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত হলেন, মো.শামিম (২৭) রূপগঞ্জ উপজেলার দরিয়াকান্দি পশ্চিমপাড়ার মৃত রাজ্জাক আলীর ছেলে। মো.নাসিম মিয়া (২৭) রূপগঞ্জ উপজেলার মাহামুদাবাদ এলাকার মো. আবুল কালামের ছেলে। মো. সেলিম মিয়া (৩২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে ও মো. মোরছালিন (২২) দিনাজপুর জেলার বিরামপুর থানার পশ্চিমপাড়ার মৃত শফিনুর রহমানের ছেলে।

সোমবার (২৩ অক্টোবর) র‌্যাব-১০ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রবিবার (২২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালীন সময় একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল তল্লাশী করে ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং গ্রেপ্তার করা হয় ৪ মাদক ব্যবসায়িকে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু – সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময়: ০৩:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩