মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়া দুপচাঁচিয়ায় এ আর কম্পিউটার ট্রেনিং সেন্টারে স্বত্বাধিকারী রাজুর সভাপতিত্বে মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৩ দুপচাঁচিয়া আদমদীঘি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামাত নেতা ও গুনাহার ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, বগুড়া জেলা ও দুপচাঁচিয়া পৌর বিএনপি নেতা আখতারুজ্জামান তুহিন। দুপচাঁচিয়া উপজেলা যুবদলের সভাপতি আফসার আলী। প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকসহ শিক্ষা অনুরাগী ব্যক্তি বৃন্দ।
উপজেলায় শিক্ষা ও সহশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্বিকভাবে সহায়তার মাধ্যমে উপজেলার শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে ওঠার সহায়তায় নিজেদের ব্যস্ত রাখবেন বলে বক্তব্য প্রদান করেন।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার