
মোঃ রাজু আহম্মেদ- খুলনা◾
খুলনার পাইকগাছা উপজেলার ৬ নম্বর লস্কর ইউনিয়নে সচ্ছতা ও নিরপেক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইউনিয়ন পরিষদ। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক উন্মুক্ত লটারির মাধ্যমে ৯টি ওয়ার্ডের ২২১ জন দরিদ্র নারীর মাঝে ৩০ কেজি চালের ভিডাব্লিউবি (VWB) কার্ড বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, এই কার্ডের জন্য ইউনিয়নের নয় শতাধিকেরও বেশি নিম্ন আয়ের মানুষ অনলাইনে আবেদন করেছিলেন। লটারির মাধ্যমে যাদের নাম নির্বাচিত হয়েছে, তারা সরকার প্রদত্ত নিয়মিত খাদ্য সহায়তা পাবেন।
উক্ত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা। তার নেতৃত্বে সম্পূর্ণ প্রক্রিয়াটি সচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সরদার, বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, আনারুল কাদির, মোঃ নজরুল ইসলাম গাজী, মুস্তাকিম, রহমত আলী, হাবিবুর রহমান মোল্লা, শহিদুর রহমান, হযরত আলী, আজিজ, ইসরাফিল হোসেন, আকবর আলী, মুর্শিদ আলম কাগজী, হারুন অর রশিদ, কুদ্দুস, ইউপি সদস্য জিএম তাজউদ্দীন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দু কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, মর্জিনা বেগম, হাসানুজ্জামান, লিটন, অরুনা বেগম এবং অঞ্জলি রানী ঢালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও নেতৃবৃন্দ। তারা মনে করেন, প্রতিটি ইউনিয়নে এভাবে উন্মুক্ত ও লটারিভিত্তিক কার্ড বরাদ্দ ব্যবস্থা চালু হলে সমাজে বৈষম্য অনেকটাই কমে আসবে। প্রকৃত দরিদ্ররাই তাদের ন্যায্য অধিকার পাবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু প্রশাসনের প্রতি আস্থাই বাড়ায় না, বরং উন্নয়ন ও সহায়তা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে দেশের অন্যান্য ইউনিয়নের জন্য।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার