রোকনুজ্জামান রুবেল,
জয়পুরহাট জেলা প্রতিনিধি: বুধবার (১৩ নভেম্বর ২০২৪ ইং ) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে বুজরুক ভারুনিয়া গ্রামের একটি কবরস্থানের বাঁশঝাড়ের হেলে পড়া একটি বাঁশের সঙ্গে গলায় রশি বাঁধানো, চোখ উপড়ানো হাটুগাড়া অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত নুর আলম জয়পুরহাট সদর উপজেলা ভাদসা ইউনিয়নে বুজরুক গ্রামের এবন মন্ডলের ছেলে। সে মঙ্গলবারি বাজারে একজন কাপড় ব্যবসায়ী।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে নুর আলম তার নিজ বাড়ি থেকে খাবার নিয়ে দোকানের উদ্দেশ্য বের হয়ে যায়। এরপর সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। আজ দুপুর ১২টার দিকে বুজরুক গ্রামের খেলার মাঠের উত্তর দিকে এক বৃদ্ধ মহিলা বাঁশ ঝাড়ে পাতা ঝাড়ু দিতে গিয়ে নুর আলমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়।
পরে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠায়।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার