ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দিনাজপুরের ঐতিহ্যবাহী জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) তিনি হাসপাতালটিতে পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ড্যাব মহাসচিব হাসপাতালের সিসিইউ (CCU), আইসিইউ (ICU) এবং অপারেশন থিয়েটারসহ (OT) বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, চিকিৎসাখাতে দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখার মাধ্যমেই জনগণের আস্থা ধরে রাখা এবং তা আরও বৃদ্ধি করা সম্ভব।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার